সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৪:২৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
ইলিয়াছ সুমন:
সারিকাইত ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সমাজকর্মী নোয়াব উল্লাহ্ কোম্পানির সৌজন্যে সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আজ ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার সারিকাইত বাংলা বাজার চৌরাস্তা মোড়ে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক, সাবান ও হ্যান্ড সেনিটাইজেশন বিতরণ করা হয়। উক্ত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ছাত্রনেতা মোঃ আতাউল্লাহ মেহেরাব খান।
বিশেষ অতিথি ছিলেন- সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি কাজী ফোরকান উদ্দীন মেম্বার , সারিকাইত ৫ নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান, সন্দ্বীপ আবহানী ক্রিড়া চক্রের অর্থ সম্পাদক মাষ্টার মামুনুর রহমান, সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমন, যুগ্ম সম্পাদক প্রভাষক মহি উদ্দীন খান, দপ্তর সম্পাদক আবদুর রহমান ইমন, সদস্য দৈনিক আলোর দিগন্তর সন্দ্বীপ প্রতিনিধি সবুজ দাস, দৈনিক গনমানুষের আওয়াজ সন্দ্বীপ প্রতিনিধি ইয়াসির আরাফাত।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৈশ্বিক এ মহামারীতে করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণের মত মানবিক উদ্যোগ গ্রহনের জন্য সন্দ্বীপ অনলাইন প্রস ক্লাব কে ধন্যবাদ জানান।










