অনুমোদনহীন স্থাপনা ভেঙে দিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ সাত্তার, কক্সবাজার:
কক্সবাজার শহরে অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে টেকপাড়া ও ঘোনারপাড়ায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অব.) ফোরকান আহমদের নির্দেশে সচিব (উপ সচিব) আবু জাফর রাশেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযান সুত্রে জানা যায়, করোনা ভাইরাসের সুযোগে পৌর এলাকায় একাধিক অনুমোদনহীন ভবন গড়ে উঠে। তাই মোবাইল কোর্ট আইন ২০০৯ ও ইমারাত নির্মাণ আইন ১৯৫২ অনুযায়ী অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে টেকপাড়া এলাকার ফয়জুল হক পান্নুর তিনতলা ভবন, ঘোনারপাড়া এলাকায় খাস জমিতে সজীব পাল ও শিমুল পাল সাবুর নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেয়া হয়।এ সময় তাদেরকে কুক থেকে অনুমোদন নিয়েই স্থাপনা নির্মাণের জন্য নির্দেশ দেয়া হয়।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ সচিব) আবু জাফর রাশেদ বলেন, কউক চেয়ারম্যান লেঃ কর্ণেল (অব.) ফোরকান আহমদ চান কক্সবাজারকে পরিকল্পিত শহরে গড়ে তুলতে।সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে কউক। তাই কউক অন্তর্ভুক্ত যে স্থানে অপরিকল্পিত ও অনুমোদনবিহীন ইমারত তৈরি হোক না কেন সেখানে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনুমোদনহীন স্থাপনা ভেঙে দিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

আপডেট সময় : ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০