Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ রিযাজউদ্দিন বাজারে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

রিযাজউদ্দিন বাজারে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

রিযাজউদ্দিন বাজারে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার রিয়াজুদ্দিন বাজারে ১৬ বছর বয়সী এক কিশোর দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দোকান মালিকসহ ২ জনকে আটক করেছে।

নিহত কিশোরের নাম মো. রাসেল (১৬)। পিতা আফাজ উদ্দিন। তার বাড়ী নেত্রকোণা জেলায়।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায় রিয়াজউদ্দিন বাজারে এসএস টাওয়ারের একটি আচারের পাইকারী দোকানে ‘চুরির’ ঘটনা ঘটে। মালিকপক্ষ এর জন্য কর্মচারী রাসেলকে সন্দেহ করে তাকে বেঁধে পিটুনী দেয়। এতে সে গুরুত্ব আহত হলেও তাকে দোকানের গোডাউনে ফেলে রাখে। দুপুর আড়াইটার দিকে রাসেল মারা যায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে কিশোরের লাশ উদ্ধার করেছি এবং পিটিয়ে হত্যার দায়ে দোকান মালিক আরমান ও আরেক কর্মচারী ইউনুসকে আটক করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here