নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় মাস্কবিহীন চলাফেরার অপরাধে ৫০ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক সোমবার (২৮শে সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ অভিযান পরিচালনা করেন।
ওমর ফারুক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরার ক্ষেত্রে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও অধিকাংশ মানুষই তা মানছেন না। যার ফলে করোনা ভাইরাস সংক্রমণে প্রভাব ফেলছে। তাই যারা মাস্কবিহীন চলাফেরা করছে তাদের আইনের আওতায় এনে জরিমানা করা হয়েছ।
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।