Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আত্নীয়’র বাসায় বেড়াতে এসে ধর্ষণের শিকার এক তরুণী

চট্টগ্রামে আত্নীয়’র বাসায় বেড়াতে এসে ধর্ষণের শিকার এক তরুণী

চট্টগ্রামে আত্নীয়’র বাসায় বেড়াতে এসে ধর্ষণের শিকার এক তরুণী

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে গতকাল (২৭সেপ্টেম্বর) রোববার সুপারিওয়ালা পাড়ায় এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে ডবলমুরিং থানার এসআই নুরুল ইসলাম চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন,ধর্ষণের শিকার ঐ তরুণী ফেনী থেকে চট্টগ্রামের আগ্রাবাদে তার চাচার বাসায় বেড়াতে আসেন। তার চাচাতো বোন ওই তরুণীকে গতকাল রাত ৮টার দিকে সুপারিওয়ালা পাড়ায় তার বান্ধবীর বাসায় বেড়াতে নিয়ে যায়।সেখানে পাশের বাসায় চান্দু মিয়া নামে এক যুবকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ অভিযোগের প্রেক্ষিতে তিনি আরো বলেন, এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে সোমবার ভোরে ঐ এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতরা হলেন- নুরী আক্তার ও তার স্বামী মোহাম্মদ অন্তর।

এ ঘটনার পর থেকে ঘটনার মূল মূল অভিযুক্ত চান্দু মিয়া পলাতক রয়েছে।তবে তাকে আটক করার চেষ্টা চলছে।

ধর্ষণের শিকার ঐ তরুণীকে রাতে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মেডিকেল রিপোর্ট পাওয়ার পর এ অভিযোগের প্রেক্ষিতে মামলা করা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here