Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ অন্তত চার সপ্তাহ সময় দিয়ে এইচএসসি পরীক্ষার রুটিন দিব: ডা.দীপু মনি

অন্তত চার সপ্তাহ সময় দিয়ে এইচএসসি পরীক্ষার রুটিন দিব: ডা.দীপু মনি

অন্তত চার সপ্তাহ সময় দিয়ে এইচএসসি পরীক্ষার রুটিন দিব: ডা.দীপু মনি

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি-সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেয়া হবে। তবে কোনো শিক্ষার্থী বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক (ভার্চুয়াল) সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন কথাই জানিয়েছেন

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সার্টিফিকেট প্রদান করার প্রস্তাব করেছেন অনেকে। এটিকেও আমরা গুরুত্ব দিচ্ছি, এটিকে নাকচ করা যাচ্ছে না, এটি একটি প্রস্তাব হতে পারে। তবে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিলে তারা যখন চাকরি নিতে যাবে তখন তাদের বলা হবে, ‘ও তোমরা ২০২০ সালের পরীক্ষা ছাড়া পাস করা ব্যাচ।’ এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই দিক ও বিবেচনায় আনছি আমরা।

এদিকে, এইচএসসি পরীক্ষা নেয়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এইচএসসি পরীক্ষার বিষয়ে সব প্রস্তুতি নিয়ে রেখেছি। কিন্তু বিরাট সংখ্যক পরীক্ষার্থী এবং তাদের সাথে তাদের অভিভাবকরা, শিক্ষকরা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আমরা এখনোই কোনো সিদ্ধান্তে যেতে পারি না।’

কবে থেকে এইচএসসি-সমমান পরীক্ষা শুরু হবে তা আগামী সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবার সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরো বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমার শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলে কোনো সিদ্ধান্ত নিতে চাই না।
তবে এবার সকল বিষয়ের পরীক্ষা না নিয়ে মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নেয়া হবে সেটি আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে কেউ যদি বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারে তবে তার জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে। সকল কিছু আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, এবার এপ্রিলেই এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। তবে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় স্থগিত করা হয় পরীক্ষাটি। গত ১৭ মার্চ থেকে দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here