চট্টগ্রামে দিন দুপুরে তরুণীকে ছুরিকাঘাতে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯ ১৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের দিন দুপুরে তরুণীকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরায় দিন দুপুরে ছুরিকাঘাত করে এক তরুণীকে হত্যা করা হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেলে পাঁচটার দিকে মোহরার খেঁজুরতলার রেল লাইনের ওপর এ ঘটনা ঘটে। মোহরায় সিঁড়ির গোড়া নামে একটি রাস্তা পারাপারের সিঁড়ি আছে। যেটা দিয়ে অনেক লোকজন রেল লাইন পারাপার করে থাকেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিকেলে খেঁজুরতলার রেল লাইনে ১৬ বছর বয়সী এক তরুণীকে কে বা কারা ছুরিকাঘাত করে। তার বাম চোখের পাশে মাথায় ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এমনকি ছুরিটিও কয়েক ইঞ্চি মাথায় গেঁথে আছে। ফলে স্পটেই মৃত্যুবরণ করেন ওই তরুণী। তবে কেউই তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, অস্বচ্ছল কোনো পরিবারের মেয়ে হবে নিহত এই তরুণী।

ওসি আজাদ বলেন, ‘আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছি। কিন্তু কেউই কিছু দেখেনি বলছেন। এজন্য তরুনীর পরিচয়ও জানতে পারছি না। আবার খুনি কে বা কারা সেটাও নিশ্চিত হতে পারছিনা। ডিসি স্যার সহ ঘটনাস্থলে আমরা অবস্থান করছি,হত্যার রহস্য উদঘাটনে কাজ করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে দিন দুপুরে তরুণীকে ছুরিকাঘাতে হত্যা।

আপডেট সময় : ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯