চট্টগ্রামে আবার সংক্রমণ বেড়েছে, নতুন শনাক্ত ৯০ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯০ জন; এর মধ্যে ৮০ জন নগরের ও ১০ জন উপজেলার বাসিন্দা। গত এক মাসে এটি সর্বোচ্চ সংক্রমণের চিত্র।

আজ শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি
এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৮ হাজার ৯৪৯ জনের মধ্যে ১৩ হাজার ৬২০ জন নগরের ও ৫ হাজার ৩২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৯৩ জন; এর মধ্যে ২০০ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪১৬ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৫৫ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন, শেভরণে ৫৯ জনের নমুনার মধ্যে ১১ জন এবং মা ও শিশু হাসপাতালে ১০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা মিলেছে।

এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আবার সংক্রমণ বেড়েছে, নতুন শনাক্ত ৯০ জন

আপডেট সময় : ০৯:২৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০