Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বামদের হরতালে সাড়া নেই চট্টগ্রামে

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বামদের হরতালে সাড়া নেই চট্টগ্রামে

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বামদের হরতালে সাড়া নেই চট্টগ্রামে

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বামদের হরতালে সাড়া নেই চট্টগ্রামে

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে মিছিল করছে জোটের নেতাকর্মীরা।

তবে, চট্টগ্রামে হরতাল শুরুর পর থেকে এ পর্যন্ত নগরী কিংবা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মিছিল-সমাবেশ এমনকি পাওয়া যায়নি পিকেটিংয়ের খবরও। হরতালকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ রবিবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে এই হরতাল শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, হরতালের কোনো প্রভাব পড়েনি জনজীবনে অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ সব ধরনের যানবাহন।

রাস্তায় বেরিয়ে পড়া বেশ কয়েকজন অটোরিকশা চালক জানিয়েছেন, তাদের জানাই নেই আজকে হরতাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here