চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৫৮৪ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৭ জন; এর মধ্যে ৪২ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।
আজ শনিবার (৩ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৯ হাজার ৬ জনের মধ্যে ১৩ হাজার ৬৬২ জন নগরের ও ৫ হাজার ৩৪৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৯৪ জন; এর মধ্যে ২০১ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা মিলেছে।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৯২ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৪৯ জনের নমুনা পরীক্ষা করে কারও মধ্যে করোনা পাওয়া যায়নি।
ইমপেরিয়াল হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৯ জন, শেভরণে ৪০ জনের নমুনার মধ্যে ৮ জন এবং মা ও শিশু হাসপাতালে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা মিলেছে।