মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
ফটিকছড়ি দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ সোহরাওয়ার্দী সরওয়ার, সঙ্গীয় অফিসার ফোর্স সহ দাঁতমারা ইউপি এলাকায় চলমান মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ অক্টোবর (শনিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩০০(তিনশত) বোতল অবৈধ ফেন্সিডিল এবং পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক (নং ফেনী ট-১১-০৪০৪) সহ মোট দুইজনকে আটক করে।
উদ্বারকৃৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৪,৫০,০০০(চারলক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
আটককৃতরা হলেন, ভূজপুর থানাধীন হেয়াকো বাজার, বাংলা পাড়ার বাসিন্দা মৃত আবদুর রহমানের ছেলে মোঃ মোসলেম (প্রকাশঃ কুলছুমআলী) (২০), মৃত শাহ আলমের ছেলে মোঃ আবুল কালাম (২৩)।
থানা সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে ভূজপুর থানায় নিয়মিত মামলা দায়ের শেষে হাজতে প্রেরণ করা হয়েছে। এ মামলায় মোট ৩ জনকে আসামী করা হয়েছে।