Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ১৪ হাজার ৪ শত ৩৫ পিচ ইয়াবাসহ টেকনাফের এক নারী সহ ২ জন বাঁশখালীতে আটক

১৪ হাজার ৪ শত ৩৫ পিচ ইয়াবাসহ টেকনাফের এক নারী সহ ২ জন বাঁশখালীতে আটক

১৪ হাজার ৪ শত ৩৫ পিচ ইয়াবাসহ টেকনাফের এক নারী সহ ২ জন বাঁশখালীতে আটক

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার টেকনাফের দুই ইয়াবা পাচারকারীকে ১৪ হাজার ৪ শত ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে বাশঁখালী থানা পুলিশ ৫ অক্টোবর (সোমবার) সন্ধ্যা সাড়ে ছয়টা’র দিকে থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ওই দুই মাদক পাচারকারীদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানার পুলিশ এস আই দীপক কুমার সিংহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পুইঁছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ হাজার ৮৮৫ শত পঁচাশি পিচ ইয়াবাসহ টেকনাফের উত্তর নেঙ্গরবিল এলাকার মাওলানা জহির আহমদের ছেলে মুহাম্মদ সেলিম(৩০)’কে এবং একই থানার নোয়াপাড়া যাদিমুড়া এলাকার সৈয়দ আহমদের স্ত্রী ছেনুয়ারা বেগম(৩৮)’কে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করা হয়।

এ ব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, সহকারী পুলিশ সুপার(আনোয়ারা সার্কেল)এবং আমি সহ থানা পুলিশ এসআই নাজমুল হক,এসআই নাজমুল হাসান ও এসআই লিটন চাকমাসহ উপজেলার পুইঁছড়ি এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করি, এতে ইয়াবা পাচারকারী সেলিম এবং ছেনুয়ারা বেগম কে আটক করা হয়েছে।এই অভিযান সহকারী পুলিশ সুপার(আনোয়ারা সার্কেল)এবং ওসি সহ সঙ্গীয় ফোর্সদের সমন্বিত পরিশ্রমের ফলপ্রসূ বলে মনে করেন থানা পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপার্দ করা হয়েছে বলেও জানান ওসি রেজাউল করিম মজুমদার।

উল্লেখ্য,ওই সময়ে আটক সেলিমের কাছ থেকে ১৩ হাজার ৮শত ৮৫ পিচ এবং ছেনুয়ারা বেগমের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারকৃত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here