সারাদেশে সংগঠিত ধর্ষণের প্রতিবাদে মইজ্জ্যারটেক চত্ত্বরে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফারহান উদ্দীন (সোহাগ), কর্ণফুলি:
সারাদেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কর্ণফুলি উপজেলার সাধারণ জনগণ এবং এতে একাত্মতা প্রকাশ করে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে কর্ণফুলি উপজেলা ছাত্রলীগ। বুধবার (৭’ই অক্টোবর) সকাল ১০টায় মইজ্জ্যারটেক চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

এছাড়াও অন্যান্য দাবিগুলো হলো- প্রমাণিত ধর্ষকের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া ছাড়াই জনসম্মুখে ফাঁসির বিধান কার্যকর করা, ইতোপূর্বে ঘটে যাওয়া প্রতিটা ধর্ষণের বিচার কাজ দ্রুত শেষ করে ফাঁসিতে ঝুলানো।
অপরাধীর প্রশ্রয়দাতাকে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ, ধর্ষণ প্রতিরোধে প্রতিটা জেলায় আলাদা টাস্কফোর্স গঠন ইত্যাদি।

এছাড়াও বক্তারা প্রশাসনের নিকট জোর দাবি জানিয়ে আরো বলেন, ধর্ষণকারীকে জনসম্মুখে কঠিন শাস্তি প্রয়োগের মাধ্যমে যেন দৃষ্টান্ত স্থাপন করেন। যাতে করে ভবিষ্যৎতে কেউ আর ধর্ষণের মত এমন নিকৃষ্ট জঘন্য কাজ করার সাহস না পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সারাদেশে সংগঠিত ধর্ষণের প্রতিবাদে মইজ্জ্যারটেক চত্ত্বরে মানববন্ধন

আপডেট সময় : ০২:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০