Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ভূজপুর ফাউন্ডেশনের উদ্যোগে ধর্ষণবিরোধী ও ভূজপুরকে উপজেলা করার দাবিতে মানববন্ধন

ভূজপুর ফাউন্ডেশনের উদ্যোগে ধর্ষণবিরোধী ও ভূজপুরকে উপজেলা করার দাবিতে মানববন্ধন

ভূজপুর ফাউন্ডেশনের উদ্যোগে ধর্ষণবিরোধী ও ভূজপুরকে উপজেলা করার দাবিতে মানববন্ধন

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
বৃহত্তর ভূজপুর ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে শ্লীলতাহানি ধর্ষণচেষ্টা ও নির্যাতন এবং দেশে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এ সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি ও ফটিকছড়ি থেকে ভূজপুর থানাকে আলাদা উপজেলা করা দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভূজপুর কাজিরহাট ইসলামি ব্যাংক সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহত্তর ভূজপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাকিম এমরান বিন জালালের সভাপতিত্বে ও ভূজপুর ফাউন্ডেশনের মহাসচিব তারেকুল ইসলামের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে উপস্থিতি ছিলেন, ৪নং ভূজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দীক (রা:) আল ইসলামিয়া মাদ্রাসায় নির্বাহী পরিচালক মাওলানা নিজাম উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনীতিবীদসহ গুণ্য মান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে ধর্ষণের বিরুদ্ধে বক্তারা বলেন,
সম্প্রতি সময়ে দেশে ধর্ষণের ডিজিটাল বর্বরতা ঘটনা উদ্বেগজনক মাত্রায় অহরহ বেড়েই চলছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা গেলেই দেশে এসব কুলাঙ্গারদের দৌরাত্ন্য কমে আসবে বলে মন্তব্য করেন বক্তারা। একইসাথে ভূজপুরকে উপজেলা করার দাবিতে তারা বলেন, ফটিকছড়ি একটি বৃহৎ উপজেলা যা চট্টগ্রামের সর্ব বৃহত্তম। ফটিকছড়ির উত্তরের মানুষ গুলা সর্বদিক দিয়েই অবহেলিত, তারই অনুপাতে এসব বিষয় চিন্তা করে ২০১৪সালে ভূজপুরকে আলাদা থানা করা হয় কিন্তু এতদিন হয়ে গেলেও এখনো উপজেলায় রূপান্তরিত হয়নি, ভূজপুরের মানুষের প্রাণের দাবি ভূজপুরকে উপজেলায় রূপান্তরিত করার। তারা আরও বলেন, উপজেলা যদি রূপান্তরিত হয় তাহলে তা উত্তর ফটিকছড়ি নামে নয় এটা ভূজপুর নামেই উপজেলা হিসাবে রূপান্তরিত করতে হবে। একটা উপজেলা পরিষদ হলে তার নিরাপত্তার ও প্রয়োজন আছে তাই উপজেলা ভূজপুর থানার আশেপাশেই হতে হবে বলে মন্তব্য করেন ভূজপুর ইউপির চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here