চকবাজার থেকে কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী অন্তু বড়ুয়া আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার আলোচিত কিশোর গ্যাং লিডার ও উঠতি সন্ত্রাসী অন্তু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্তু বড়ুয়া চকবাজার বড়ুয়া পাড়ার দীপক বডুয়ার ছেলে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চকবাজার কাপাসগোলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

অন্তু পুলিশের তালিকাভুক্ত কিশোর গ্যাং লিডার। অন্তু বড়ুয়া ক্ষমতাসীন দলের নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে চকবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ নানা প্রকার অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পলাশ কান্তি নাথ জানান, অন্তু বড়ুয়ার বিরুদ্ধে চকবাজারকেন্দ্রিক গড়ে উঠা কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ আছে। সে কথিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর অনুসারী হিসাবে চকবাজার এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। চকবাজার এলাকায় চাঁদাবাজি, ইভটিজিং এবং কিশোরদেরকে বিপথগামী করার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকবাজার থেকে কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী অন্তু বড়ুয়া আটক

আপডেট সময় : ১১:৫১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০