কাপ্তাইয়ের রাইখালীতে সন্ত্রাসীর গুলিতে জেএসএসের কর্মী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার:
রাঙামাটিতে কাপ্তাইয়ের রাইখালীর কারিগর পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে জেএসএসের এক কর্মী কালেক্টর বসন্ত তনচংগ্যা প্রকাশ দুর্জয় (৩৫) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত বসন্ত তনচংগ্যা রাইখালীর ভালুকিয়া পাড়ার মৃত শশধর তনংগ্যার ছেলে। সে পেশায় একজন মোটরসাইকেল চালকও। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, রাইখালীর বালুতলি থেকে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে কারিগর পাড়া এলাকায় আসলে রবিবার(১১ অক্টোব) সকাল সাড়ে ৭টায় অজ্ঞাত ৩জন পাহাড়ি সন্ত্রাসীর গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় বসন্ত তনচংগ্যা প্রকাশ দূর্জয়। সে জেএসএসের সমর্থিত ও চাঁদা আদায়কারী বলে তার ভাই জানান। ধারণা করা হচ্ছে অভ্যন্তরীন কোন্দলের কারণে জেএসএস (মূল দল) সমর্থিত সন্ত্রাসী কর্তৃক হত্যাকান্ডের ঘটনাটি ঘটানো হতে পারে। নিহত বসন্ত তনচংগ্যার মরদেহ ময়নাতদন্তের জন্য রবিবার দুপুরেই রাঙামাটি মর্গে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাপ্তাইয়ের রাইখালীতে সন্ত্রাসীর গুলিতে জেএসএসের কর্মী নিহত

আপডেট সময় : ০১:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০