Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সাতকানিয়ায় এক মোটরসাইকেল আরহী নিহত

সাতকানিয়ায় এক মোটরসাইকেল আরহী নিহত

সাতকানিয়ায় এক মোটরসাইকেল আরহী নিহত

রমজান আলী, সাতকানিয়া প্রতিনিধি:
(১১অক্টোবর)রোবাবার দুপুর তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া নয়াখাল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা তমা গ্রুপের বালুবাহী ট্রাকের সাথে বন বিভাগের এক কর্মকর্তা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়, এতে ঘটনা স্থানে মারা যায় ঐ বন বিভাগের কর্মকর্তা।

খবর নিয়ে জানা যায় যে, নিহত ব্যক্তি নাম মোবারক হোসেন(৪৫) রোববার দুপুর দুইটার দিকে অফিসিয়াল কাজে মৌলভীর দোকানের দিকে যাচ্ছিলেন। নিহত মোবারক হোসেনে বাড়ি কুমিল্লার বরুড়ার মহেশপুর গ্রামে।

দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি ইয়াসির আরাফাত বলেন, নয়াখাল এলাকায় ট্রাকের সাথে চট্টগ্রাম মুখী মোটরসাইকেলে সংঘর্ষে এক বিট কর্মকর্তা নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here