চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, নতুন শনাক্ত ৯০ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি,
স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো শিথিল হওয়ায় চট্টগ্রামে করোনা পরিস্থিতি পাল্টে যেতে দেখা যাচ্ছে। চট্টগ্রামে আবার সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৯৭২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯০ জন; এর মধ্যে ৮০ জন নগরের ও ১০ জন উপজেলার বাসিন্দা।

আজ সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৯ হাজার ৬৪৮ জনের মধ্যে ১৪ হাজার ২০৮ জন নগরের ও ৫ হাজার ৪৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে চট্টগ্রামে গত মঙ্গলবার ৬৭ জন, বুধবার ৬৫ জন, বৃহস্পতিবার ৭৯ জন, শুক্রবার ১০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত শনিবার কম নমুনা পরীক্ষায় ৪৪ জন শনাক্ত হয়। সর্বশেষ রোববার করোনা রোগী শনাক্ত হয়েছে ৯০ জন। এভাবে গত কয়েক দিন ধরে বাড়ছে করোনা আক্রান্ত রোগী।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৯৮ জন; এর মধ্যে ২০৫ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা পাওয়া গেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৩২ জনের নমুনার মধ্যে ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা মিলেনি।

ইমপেরিয়াল হাসপাতালে ১০৪ জনের নমুনার মধ্যে ১৮ জনের, শেভরণে ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

মা ও শিশু হাসপাতালে ২২ জনের নমুনার মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

ট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, নতুন শনাক্ত ৯০ জন

আপডেট সময় : ০৯:৪৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০