চকরিয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের চকরিয়ায় ফসলি জমির ক্ষেতের বিরোধে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম আয়ুব নবী (২৬)। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গলাকাটা অবস্থায় ক্ষেতের পার্শ্ববর্তী ড্রেনে লাশ পড়ে থাকতে দেখলে ঘটনাটি জানজানি হয়।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সকাল ৬টার দিকে আয়ুব বাড়ির এক কিলোমিটার দূরে সবজি ক্ষেতে সার দিতে যায়। দুপুরে বাড়িতে ভাত খাওয়ার জন্য না ফেরায় তার বাবা শাহ আলম খোঁজ নিয়ে ক্ষেতে পৌঁছার পর আয়ুবকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে ক্ষেতের পার্শ্ববর্তী একটি ড্রেনে লতাপাতা মুড়ানো গলাকাটা লাশ দেখতে পায়।

তিনি আরো বলেন, এক সপ্তাহ আগে একই এলাকার নেজাম উদ্দিনের সাথে আয়ুব আলীর পরিবারের ক্ষেতের চারা উপড়ানো নিয়ে বাক-বিতণ্ডা হয়। এর জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনাটি জানার পর থানা পুলিশকে খবর দেয়া হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যকান্ডে ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০