আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধিঃ
আজ ১৬ অক্টোবর বিকেল তিনটায় লোহাগাড়া উপজেলার বার আউলিয়া-টংকাবতি সড়কের ১৬ কিলোমিটার জামছড়ি খালের উপর ৩০.৪৮৮ মিটার লম্বা পি.সি গার্ডার ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতকানিয়া-লোহাগাড়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
ব্রিজটি নির্মাণ করবে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, লোহাগাড়া উপজেলা কমিশনার ( ভূমি) নিলুফা ইয়াসমিন, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা গনি সম্রাট, আব্দুল জব্বার, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, মোহাম্মদ ফারুক, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা সাইফুল হাকিম, জয়নাল আবেদীন, তারেক চৌধুরী, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব সাহাদাৎ হোসেন, এডমিন দেলোয়ার হোসেন বেলাল, হাফেজ হারুনুর রশিদ, লোহাগাড়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, ছাত্রলীগ নেতা জিহানুর রহমান চৌধূরী, আসিফ ইখতেখার, মোহাম্মদ সায়দী প্রমুখ।