Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৬ জন

বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৬ জন

বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৬ জন

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকার ভদ্র মোহন বাড়ীর  দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়ে পৌর কতৃপক্ষকে অবিহিত করায় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ৬ জন।

এতে গুরুতর আহত অবস্থায় লেদী বড়ুয়া (৩৮) ও সুসেন বড়ুয়া (৫৫) নামে স্বামী-স্ত্রী কে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় হামলায় কলেজ ছাত্রী  দিবা বড়ুয়া (১৮),  সুমিত্রা বড়ুয়া (৪০),স্কুল ছাত্র দিগন্ত বড়ুয়া (১২) ও অনন্ত সেন বড়ুয়া (৪৫) আহত হয়ে বাঁশখালী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত কয়েক বছর যাবৎ পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী বড়ুয়া পাড়া ভদ্র মোহন বাড়ীর চলাচলের জন্য পৌর কতৃপক্ষ ইট বসিয়ে রাস্তা নির্মান করে দেন। উক্ত রাস্তাটি নিজের জায়গায় দাবী করে বিগত কয়েকদিন যাবৎ চলাচলের পথ বন্ধ করে দেন স্থানীয় কয়েকজন। এ দিকে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় সুসেন বড়ুয়া পৌরকতৃপক্ষ কে অবিহিত করলে পৌর কতৃপক্ষ ৪ জন পৌর পুলিশ ২০ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে ঘটনাস্থলে গিয়ে উক্ত রাস্তা খুলে দেন। এ সময় পৌর পুলিশগণ ঘটনাস্থল থেকে কিছু দূরে দোকানে অবস্থান নিলে কাগজপত্র দেখানোর কথা বলে বাড়িতে কাগজপত্র আনতে গেলে সেখানেই অপর পক্ষকে হামলা চালায়। এসময় তাদের হামলায় ৬ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ও মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

বাঁশখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বড়ুয়া জানান, আমি ঘটনাটি শুনে সমাধান করার উদ্যোগ গ্রহন করি, কিন্ত মিত্র সেনরা তা মানতে না চাওয়ায় পৌরসভা কে অবহিত করলে পৌর পুলিশ এসে চলাচলের রাস্তা খুলে দেন। এ সময় মিত্র সেন বাড়ি গিয়ে কাগজ পত্র দেখার কথা বলে অপর পক্ষের উপর হামলা চালায়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ নিগার সোলতানা জানান,’বড়ুয়া পাড়ায় হামলার ঘটনায় ৬ জন আহত হয়েছেন। ২ জন কে চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি মুহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন,  পৌর এলাকার  বড়ুয়া পাড়ায় সংঘটিত হামলার ঘটনার বিষয়টি শুনেছি তবে  কেউ থানায় কোন ধরনের অভিযোগ করেনাই বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here