Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে, নতুন করে শনাক্ত ১১০ জন

চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে, নতুন করে শনাক্ত ১১০ জন

চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে, নতুন করে শনাক্ত ১১০ জন
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৮৬ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১০ জন। নতুন শনাক্তদের মধ্যে ৯৫ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২০ হাজার ৪৬৫ জনের মধ্যে ১৪ হাজার ৯৩০ জন নগরের ও ৫ হাজার ৫৩৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে করোনায় মৃত্যুদিন ৭ম দিন পার করলো চট্টগ্রাম। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত ১৪ অক্টোবর করোনায় দুইজনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০১ জন; এর মধ্যে ২০৮ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৩ জনের নমুনার পরীক্ষা করে ৯ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৬১ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫১ জনের নমুনার মধ্যে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের দেহে জীবাণুটি শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের ও শেভরণে ৩৩ জনের নমুনার মধ্যে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১২ জনের নমুনার মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here