Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ৯৪ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও ৯৪ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও ৯৪ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৪ জন। নতুন শনাক্তদের মধ্যে ৭৬ জন নগরের ও ১৮ জন উপজেলার বাসিন্দা।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২০ হাজার ৫৫৯ জনের মধ্যে ১৫ হাজার ৬ জন নগরের ও ৫ হাজার ৫৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে করোনায় মৃত্যুদিন ৮ম দিন পার করলো চট্টগ্রাম। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত ১৪ অক্টোবর করোনায় দুইজনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০১ জন; এর মধ্যে ২০৮ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬৬ জনের নমুনার পরীক্ষা করে ১২ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫০৮ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩২৪ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫০ জনের নমুনার মধ্যে ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯১ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের দেহে জীবাণুটি শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৪০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের ও শেভরণে ৭৩ জনের নমুনার মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৬ জনের নমুনার মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here