সালাম ও আল্লাহ হাফেজ নিয়ে কটুক্তি, বিতর্কিত অধ্যাপক’র বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘আসসালামু ওয়ালাইকুম’ ও ‘আল্লাহ হাফেজ’ এর শুদ্ধ উচ্চারণকে জামায়াত ও জঙ্গিবাদের সংস্কৃতি হিসেবে মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের অধ্যাপক জিয়াউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসানের সম্পাদক মুহম্মদ মাহবুব আলম একটি এবং ইমরুল হাসান নামে এক আইনজীবী অপর একটি মামলা দায়ের করেন।আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলা দু’টি আদেশের জন্য রেখেছেন বলে জানান জানান আইনজীবী ইমরুল হাসান।

মামলায় অভিযোগ করা হয়, সম্প্রতি ‘ডিবিসি নিউজ’ টেলিভিশন চ্যানেলের ‘উপসংহার’ নামে টক শোতে ‘ধর্মের অপব্যাখ্যায় জঙ্গিবাদ’ শিরোনামে আলোচনায় মুসলিমদের শুদ্ধ উচ্চারণে ‘আসসালামু ওয়ালাইকুম’ বলা ও ‘আল্লাহ হাফেজ’ বলাকে গর্হিত, নিন্দনীয় বলে ব্যাখ্যা করেন অধ্যাপক জিয়াউর রহমান। এসবকে জামায়াতের নিয়ম ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করেন তিনি।
অভিযুক্ত ব্যক্তির এরূপ মন্তব্য মুসলিম ধর্মীয় মূল্যবোধে আঘাত করেছে।তাই এই ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ও ২৯ ধারায় অভিযোগ করেন মাসিক বাইয়্যিনাত সম্পাদক। অপরদিকে আইনজীবী ইমরুল হাসানের মামলায় একই আইনের ২৫ ও ২৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সালাম ও আল্লাহ হাফেজ নিয়ে কটুক্তি, বিতর্কিত অধ্যাপক’র বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০১:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০