Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ টেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

টেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

টেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবা ও মিনি ট্রাকসহ চট্রগ্রাম সাতকানিয়ার এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজম পাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্টের দায়িত্বরত বিজিবি সদস্যরা কক্সবাজারগামী একটি মিনিট্রাক তল্লাশি করে গাড়ির সামনের দরজায় অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে জড়িত চালক সাতকানিয়ার কেরানী হাট কেউছিয়ার এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে মোঃ শফিউল আলম (২৪) কে আটক করা হয়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ও মিনি ট্রাকসহ আটত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here