‘অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার ২০২০’ পেলেন সাজিদ মোহন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্দ্বীপ প্রতিনিধি,
স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরবৃত্ত আয়োজিত ‘অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার ২০২০’ পেলেন সাজিদ মোহন।সারা দেশ থেকে আসা প্রায় ১৪৮১ পাণ্ডুলিপি থেকে বিজ্ঞ জুরিবোর্ড ৪টি বিভাগে ৪টি পাণ্ডুলিপি নির্বাচিত করেছেন।

কবিতা,গল্প,উপন্যাস, শিশুসাহিত্যসহ মোট চারটি বিভাগে আলাদা আলাদা পান্ডুলিপি নির্বাচন করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতা শাখায়- আবুল কালাম বেলাল গল্প শাখায়- সাজিদ মোহন উপন্যাস শাখায়- মাসুদ আনোয়ার ও শিশুসাহিত্য শাখায়- প্রত্যয় হামিদ।

অক্ষরবৃত্ত প্রকাশনের স্বত্বাধিকারী ও প্রকাশক আনিস সুজন বলেন, মৌলিক সাহিত্যকর্ম তুলে আনার লক্ষেই ছিল আমাদের এই আয়োজন। সারাদেশ থেকে অনেক ভালো ভালো পাণ্ডুলিপি জমা পড়েছিল এ প্রতিযোগিতায়। দেশের খ্যাতিমান সাহিত্যিকরা নিজ নিজ শাখায় বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। কয়েক ধাপে বাছাই শেষে চারটি পাণ্ডুলিপি নির্বাচন করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত পাণ্ডুলিপিগুলো বই আকারে প্রকাশিত হবে ২০২১ সালে মহান একুশে বইমেলায়।পুরস্কার হিসেবে লেখকরা পাবেন ১৫০০০ টাকা সমমূল্যের বই।

উল্লেখ্য, ইতোপূর্বে সাজিদ মোহন শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতিসরুপ ইউনিসেফ মীনা মিডিয়া এ্যাওয়ার্ড২০১৩,অক্ষরবৃত্ত শ্রেষ্ঠ পান্ডুলিপি পুরস্কার ২০১৯ লাভ করেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে-‘অবাক করা দেশে’, ‘কিশোরকবিতাঃপ্রতিচিন্তা’, ‘তুমি তখন ফড়িং ছিলে’, ‘বেলাল মোহাম্মদ কিশোর জীবনী’ উল্লেখযোগ্য। সাজিদ সন্দ্বীপ উপজেলার হারামিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।তার পিতা- কবি গীতিকার সম্পাদক ও ব্যাংকার কাজী শামসুল আহসান খোকন,মাতা- কবি গীতিকার শিক্ষিকা মারজান বেগম মুক্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার ২০২০’ পেলেন সাজিদ মোহন

আপডেট সময় : ১২:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০