Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বাঁশখালীতে এক কিশোরী ধর্ষণের শিকার: দুই ধর্ষক আটক

বাঁশখালীতে এক কিশোরী ধর্ষণের শিকার: দুই ধর্ষক আটক

বাঁশখালীতে এক কিশোরী ধর্ষণের শিকার: দুই ধর্ষক আটক

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী:
বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া পাহাড়ি এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরী নির্মমভাবে গনধর্ষণের শিকার হয়েছে। অমানবিক ও নৃশংস এ ঘটনার ধর্ষকদের এক জনকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে। অপর ধর্ষককে ওই রাতেই অভিযান চালিয়ে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।

ধর্ষিতা কিশোরীর অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে চিকিৎসাধীনে রয়েছে বলে জানা গেছে। ২৬ অক্টোবর( সোমবার) রাতে সংঘটিত নির্মম ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের পূর্ব বড় ভেউলা গ্রামে। ধর্ষিতা কিশোরীর বিধবা মা বাদী হয়ে ২৭ অক্টোবর  দুজনকে আসামী করে বাঁশখালী থানায় ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেছে। ঘটনাস্থল থেকে আটক ধর্ষক হচ্ছেন,  বাঁশখালী উপজেলার ছনুয়ার ইউনিয়নের মৃত নুর আহমদের পুত্র আবুল বশর(৪৫) ও অপর ধর্ষক হচ্ছেন পুইঁছড়ি ইউনিয়নের আব্দুল মালেকের পুত্র মুহাম্মদ জমির(৩৫)। বর্তমানে দু’জনই বাঁশখালী থানা পুলিশের হাতে আটক রয়েছে।

জানা যায়,চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের পূর্ব বড় ভেউলা গ্রামের এক বিধবার সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে তার কিশোরী মেয়েকে ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের আবুল বশর গত ১৮ অক্টোবর’২০ ইং চট্টগ্রাম শহরে মহিউদ্দিনের বাসায় গৃহকর্মী হিসাবে দেয়। পরবর্তীতে জনৈক আবুল বশর মেয়েটিকে কাজে না রাখায় ২৬ অক্টোবর’২০ ইং(সোমবার) চট্টগ্রাম শহর থেকে কিশোরীকে আনতে গিয়ে রাত হয়ে যাওয়ার কথা বলে (সোমবার) রাত ১১টার দিকে পুঁইছড়ি হাব্বান আলী রোড দিয়ে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে রাস্তার নির্জন স্থানে পৌঁছলে ধর্ষক ছনুয়ার আবুল বশর ও তার অপর সহযোগী পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি গ্রামের আব্দুল মালেকের পুত্র মোহাম্মদ জমির ওই কিশোরীকে হঠাৎ  মুখ ও শরীর চেপে ধরে অপরজন পালাক্রমে ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকার করে তাদের বাবা ডেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেও রেহাই পায়নি।

পালাক্রমে মেয়েটিকে ধর্ষনের এক পর্যায়ে গূরুতর অবস্থায় রাস্তা দিয়ে টেনে-হেঁছড়ে জঙ্গলের ভিতর নেওয়ার সময় কিশেরিীর আর্তচিৎকারে আশেপাশের লোকজন এসে আবুল বশরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে তার দেওয়া তথ্যমতে ওই রাতেই বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক দীপক কুমার সিংহের নেতৃত্বে পুলিশের চৌকশ একটি টীম অভিযান চালিয়ে জঙ্গল নাপোড়ার পাহাড়ি এলাকা থেকে অপর ধর্ষক মো.জমিরকে আটক করে। ২৭ অক্টোবর  (মঙ্গলবার) ধর্ষণের শিকার হওয়া কিশোরীকে চমেক হাসপাতালের ওয়ার স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) চিকিৎসার জন্য প্রেরণ করে আটক দুই ধর্ষককে আদালতে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনার খবর শুনার সাথে সাথে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক আবুল বশরের দেওয়া তথ্যমতে তাৎক্ষনিক পুুুলিশ অভিযান পরিচালনা করে   জমির না‌মের অপর ধর্ষককে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরোদ্ধে নিয়মিত মামলা রজু করা হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here