Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কমছেই না শনাক্তের সংখ্যা, চট্টগ্রামে আরও ৮০ জনের করোনা শনাক্ত

কমছেই না শনাক্তের সংখ্যা, চট্টগ্রামে আরও ৮০ জনের করোনা শনাক্ত

কমছেই না শনাক্তের সংখ্যা, চট্টগ্রামে আরও ৮০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮০ জন। নতুন শনাক্তদের মধ্যে ৭১ জন নগরের ও ৯ জন উপজেলার বাসিন্দা।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২১ হাজার ৩৭৮ জনের মধ্যে ১৫ হাজার ৬৯৩ জন নগরের ও ৫ হাজার ৬৮৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০৫ জন; এর মধ্যে ২১২ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৬০ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫৭ জনের নমুনার মধ্যে ৫ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭৫ জনের নমুনা পরীক্ষা করে কারও দেহে জীবাণুটি শনাক্ত হয়নি।

ইমপেরিয়ালে ৫৭ জনের নমুনার মধ্যে ৯ জনের, শেভরণে ৪১ জনের নমুনার মধ্যে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৩ জনের নমুনার মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা মিলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here