চট্টগ্রামে নতুন করে ১০৮ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে টানা পাঁচদিন শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৪৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৮ জন। নতুন শনাক্তদের মধ্যে ৯৭ জন নগরের ও ১১ জন উপজেলার বাসিন্দা।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২২ হাজার ৩৩৬ জনের মধ্যে ১৬ হাজার ৫১৯ জন নগরের ও ৫ হাজার ৮১৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০৯ জন; এর মধ্যে ২১৫ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৩৩ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১০৬ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

সিভাসুতে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের ও ইমপেরিয়ালে ৬১ জনের নমুনার মধ্যে ২১ জনের করোনা পাওয়া গেছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৫ জনের নমুনার মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন করে ১০৮ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ১০:৩৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০