Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ১৬১ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ১৬১ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ১৬১ জনের দেহে করোনা শনাক্ত
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫০১ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬১ জন। নতুন শনাক্তদের মধ্যে ১৩৯ জন নগরের ও ২২ জন উপজেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৩ হাজার ২২২ জনের মধ্যে ১৭ হাজার ২৯৫ জন নগরের ও ৫ হাজার ৯২৭ জন বিভিন্ন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১১ জন; এর মধ্যে ২১৭ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জন ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের ও সিভাসুতে ৫২ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২২০ জনের নমুনা পরীক্ষা ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের, শেভরণে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৮ জনের নমুনার মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫ জনের নমুনা পরীক্ষায় চারজনের করোনা ধরা পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here