চট্টগ্রামে আরও ১৪৫ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০ ৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৪৫ জন; নতুন শনাক্তদের মধ্যে ১২১ জন নগরের ও ২৪ জন উপজেলার বাসিন্দা।

শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৩ হাজার ৫৬৪ জনের মধ্যে ১৭ হাজার ৫৯৪ জন নগরের ও ৫ হাজার ৯৭০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৩ জন; এর মধ্যে ২১৯ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০০ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জন ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮০ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৮১ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের, শেভরণে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৪ জনের নমুনার মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভাসু ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল করোনা পরীক্ষা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ১৪৫ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ১১:১৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০