চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত ২২৩ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ ৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৬৮ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২২৩ জন; নতুন শনাক্তদের মধ্যে ১৮৬ জন নগরের ও ৩৭ জন উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৪ হাজার ৩৯৮ জনের মধ্যে ১৮ হাজার ২৮৬ জন নগরের ও ৬ হাজার ১১২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৮ জন; এর মধ্যে ২২৩ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের ও সিভাসুতে ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫৭ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের, শেভরণে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা ধরা পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত ২২৩ জন

আপডেট সময় : ১১:০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০