রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ১১৫ বার পড়া হয়েছে
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ।
প্রতিনিধিঃ মোহাম্মদ আব্দুল্লাহ, টেকনাফ।
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিমান যোগে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।বিমানবন্দর থেকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে এর উদ্দেশ্যে রওনা হন। ওই ক্যাম্পের বিভিন্ন ব্লক পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের সাথে কথা বললেন তিনি।ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারো কোনো। ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিনদিনের সফরে ২৯ জুলাই ঢাকায় এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।










