মাস্ক ব্যবহারকারীদের গোলাপফুল উপহার, ভিন্নধর্মী উদ্যোগ কর্ণফুলী ইউএনও’র!
- আপডেট সময় : ১০:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০ ৩ বার পড়া হয়েছে
ফারহান উদ্দীন (সোহাগ),কর্ণফুলী প্রতিনিধি:
করোনা ভাইরাস আক্রমণের ২য় পর্যায়ে মাস্ক পরা বাধ্যতামূলক করতে অদ্য ০১ ডিসেম্বর ২০২০ইং (রোজ-মঙ্গলবার) শিকলবাহা ক্রসিং এলাকায় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মাস্ক না পরার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল) আইন ২০১৮ এর ২৪ (০২) ধারা মোতাবেক ২১ জনকে ৪৭৫০/- (চার হাজার সাতশত পঞ্চাশ ) টাকা অর্থদন্ড করা হয়। সচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক, লিফলেট বিতরণ সহ যারা মাস্ক পরেছেন তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০, চিকিৎসা- বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ বিধিমালা, ২০০৮ এর ১১(২) ধারা মোতাবেক চট্টগ্রাম কমিউনিটি হাসপাতালকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (কর্ণফুলী) শাহিনা সুলতানা বলেন-
মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
এবং নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখতে এবং প্রশাসনকে সহযোগিতা করতে সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।










