শান্তিরহাট-কালারপোল রাস্তা নিয়ে শেষ নেই জন-দূর্ভোগের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রুহুল আমিন গালিব,
পটিয়া উপজেলার শান্তিরহাট থেকে কালারপোল রাস্তাটির বেহাল দশা। রয়েছে বড় বড় গর্ত আর ধুলা-বালির ঝড়।

শান্তিরহাট থেকে কালারপোল বা বাদামতল যাওয়ার সিএনজি ভাড়া ছিল জন প্রতি ১০টাকা। কিন্তু রাস্তা বেশি ভেঙে ড্রাইভাররা ১০ টাকার ভাড়া অন প্রতি এখন ১৫টাকা করে নিয়েছে। যার কারণে জন-দূর্ভোগ বেড়েই চলেছে।

পটিয়া উপজেলার শান্তিরহাট বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে অনেক দূরের মানুষের আগমন ঘটে। প্রতি রবিবার ও বৃহস্পতিবার বাজার হওয়ায় এই দুদিনের দুর্ভোগ অন্য দিনের চাইতে বেশি থাকে।

শান্তিরহাট থেকে কালারপোল যাওয়ার পথে রয়েছে অনেক উৎপাদনমুখী শিল্পকারখানা। যাতে রয়েছে হাজার হাজার মানুষের কর্ম-সংস্থান। প্রতিদিনই হাজার হাজার কাভার্ট-ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি এই রাস্তা দিয়ে চলে। রাস্তার কারণে ব্যহত হচ্ছে কারখানা গুলোর উৎপাদন।

সব মিলিয়ে বলা যায় রাস্তাটি নিয়ে প্রতিদিনই জনদূর্ভোগের শেষ নেই। এলাকাবাসীর দাবি যতদ্রুত সমভব রাস্তাটি সংস্কার করা হোক। উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শান্তিরহাট-কালারপোল রাস্তা নিয়ে শেষ নেই জন-দূর্ভোগের

আপডেট সময় : ১১:৩৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০