Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ মিরসরাইয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনের মৃত্যু

মিরসরাইয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনের মৃত্যু

মিরসরাইয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মিরসরাইয়ে রেললাইনে মোবাইল দিয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪) নামের দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া সড়কে রেল গেইটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাইবোন চাঁদপুর জেলার মোহাম্মদ নুরুল মোস্তফার সন্তান। চাকুরীর সুবাদে দীর্ঘ ১৫ বছর ধরে পরিবার নিয়ে ওয়াহেদপুর এলাকায় বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মোস্তফার স্ত্রী ছেলে মেয়েসহ ওয়াহেদপুর বাওয়াছড়া লেকে ঘুরতে যায়। সেখান থেকে আসার পথে রেললাইনে ছবি তুলছিলো মালেক। সে শ্রবণ প্রতিবন্ধি ছিল। এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন আসছে দেখে ভাইকে বাঁচাতে গিয়ে বোন সুমাইয়াও প্রাণ হারান। ঘটনাস্থলে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মালেক প্যারাগন ফিড মিলে চাকুরী করতেন। ভাই বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম জিআরপি (রেলওয়ে) পুলিশের ওসি কামরুল হাসান বলেন, মিরসরাইয়ের ওয়াহেদপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইজন মারা যাওয়ার খবর শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here