উখিয়ায় ধানখেত থেকে অজ্ঞাত রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার সংলগ্ন এলাকার একটি ধানখেত থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে এই রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত ওই রোহিঙ্গা নারীর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সকালের দিকে গ্রামের লোকজন একটি ধানখেতে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা নারীর পরিচয় সনাক্ত করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উখিয়ায় ধানখেত থেকে অজ্ঞাত রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০