Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা কর্ণফুলীতে নবীনকন্ঠবিডি.কম অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন

কর্ণফুলীতে নবীনকন্ঠবিডি.কম অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন

কর্ণফুলীতে নবীনকন্ঠবিডি.কম অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন

ফারহান উদ্দীন (সোহাগ), কর্ণফুলী প্রতিনিধি:
আজ ৬’ই ডিসেম্বর (রোজ-রোববার) ২০ইং, কর্ণফুলী উপজেলার খুইদ্দারট্যাক এইস.টি কনভেনশন হলে উক্ত পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা সুলতানা।

নবীন কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি এস এম আজিজ, উপজেলা প্যানেল চেয়ারম্যান বানাজা বেগম নিশি, জুলধা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমেদ, নাজিম উদ্দীন হায়দার, সাংবাদিক সেলিম হক-

মনির আহমেদ, ব্যাংকার জসিম উদ্দিন আমজাদী, নিজামুল করিম সুজন, ইঞ্জিনিয়ার হাসমত আলী, মুহাম্মদ নাছিম, ওয়াজ উদ্দিন আজাদ, নুর মোহাম্মদ ইকবাল, ছগীর আহমেদ, মুহাম্মদ সেলিম উদ্দিন, ওমর ফারুক, জসিম উদ্দিন।

এবং পত্রিকার কলামিস্ট শারমিন মনি, মুজিবুল হক, আবু ছাদেক সিকদার, মুহাম্মদ মোহসীন, ফারহান উদ্দীন (সোহাগ), মুনছুর আহমেদ মুরাদ, আলী আকবর, শহীদুল ইসলাম পাবেল, সুজন প্রমূখ।

মহান মুক্তিযুদ্ধে শহীদের স্মরণ করে দেশাত্মবোধক গানের মাধ্যমে নবীনকণ্ঠবিডি.কম পোর্টাল এর উদ্বোধন উপলক্ষে কেক কাটার মাধ্যমে পত্রিকার উদ্বোধন ঘোষণা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহীনা সুলতানা।

এসময় বক্তারা নবীনকন্ঠের উত্তম উত্তর সফলতা কামনা করে বলেন- এই নবীনকন্ঠ যেন, ন্যায়ের পক্ষে কথা বলে, অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এবং সর্বদা যেন সৎ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে সেই প্রত্যাশা রাখেন বক্তারা।

এসময় কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী বলেন- পত্রিকা দেশ ও জাতির স্বচ্ছ আয়না যেখানে প্রতিচ্ছবি ভেসে উঠে, নবীনকণ্ঠবিডি.কম এ কর্ণফুলীর প্রতিচ্ছবি ভেসে উঠবে সেই প্রত্যাশা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here