টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা সাড়ে ৯ লাখ কিয়াত ও কাঠের নৌকাসহ আটক ৩ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে সাড়ে ৪লাখ ইয়াবা, সাড়ে ৯লাখ মিয়ানমার মুদ্রা কিয়াত ও কাঠের নৌকাসহ ৩জন মিয়ানমার নাগরিককে আটক করেছে।

৭ডিসেম্বর (সোমবার) বিকাল ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোনের টেকনাফ বিসিজি ষ্টেশন হলরোমে এক প্রেস ব্রিফিংয়ে টেকনাফ ষ্টেশন কমান্ডার আমিরুল হক জানান, গত ৬ডিসেম্বর (রবিবার) মধ্যরাতে টেকনাফ ও সেন্টমার্টিন বিসিজি ষ্টেশনের জওয়ানেরা সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের ৫ ন্যাটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বাংলাদেশ জলসীমানায় অনুপ্রবেশকারী একটি সন্দেহভাজন কাঠের নৌকাকে আটক করে। তখন নৌকাটি তল্লাশী চালিয়ে জারিকেনের ভেতরে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ৪লাখ ৫০হাজার পিস ইয়াবা ও মিয়ানমারের ৯লাখ ৫১হাজার কিয়াত পাওয়া যায়। এই ঘটনায় নৌকায় থাকা আকিয়াবের মোঃ ইদ্রিস (৪৭), থোয়াংকা (৫০) ও মং ছু ওয়ে (৪৮) সহ মোট ৩জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা, মিয়ানমার মুদ্রা ও কাঠের নৌকাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) এম হামিদুল ইসলাম নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা সাড়ে ৯ লাখ কিয়াত ও কাঠের নৌকাসহ আটক ৩ জন

আপডেট সময় : ০৮:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০