মিরসরাই থানার অভিযানে জিআর পরোয়ানাভূক্ত গ্রেফতার ৪ জন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ ৩ বার পড়া হয়েছে
জাবেদ ভূঁইয়া, মিরসরাইঃ
মিরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় জিআর পরোয়ানাভূক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমানের তত্বাবধানে এস আই রাজিব পোদ্দারের নেতৃত্বে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম ও বেলাল হোসেনকে উপজেলার দক্ষিণ মঘাদিয়া এবং আতাউল্লাহকে সাহেরখালী এলাকা থেকে আটক করা হয়।
অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক পিপিএম মহোদয় এর নির্দেশ মোতাবেক মিরসরাই থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। এর মধ্যে আতাউল্লাকে রিকলমূলে মুক্তি দেয়া হয় এবং বাকী ৩ জনকে কোর্টে চালান দেয়া হয়েছে।










