Home আইন ও আদালত আনোয়ারায় আটশত পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জন

আনোয়ারায় আটশত পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জন

আনোয়ারায় আটশত পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ জন

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আনোয়ারা উপজেলায় ৮ শত পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা পুলিশ অভিযান চালিয়ে বারশত বোয়ালিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত দুইজন হলেন, রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা নতুন পাড়া মৃত আবুল হোসেনের পুত্র মো. হোসেন (৫৫) ও চুন্নাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মো. হোসেন প্রকাশ ভুলু (৩৫)

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় । এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর টেবিল ১০ (ক) মামলা রুজু করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here