চট্টগ্রামে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। যদিও এবার করোনা ভাইরাসের জন্য কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) ভোরের কুয়াশা উপেক্ষা করে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে ছুটে আসেন অনেকে। সূর্যোদয়ের পর নগরীর কোর্ট হিলে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিবসটির কর্মসূচি।

স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম প্রেসক্লাব, জেলা পরিষদ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

এদিকে, জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হচ্ছে আজ। হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, ভবঘুরে কেন্দ্র ও বৃদ্ধাশ্রমে পরিবেশন করা হচ্ছে উন্নতমানের খাবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

আপডেট সময় : ০৪:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০