Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা পটিয়ায় গাছ হতে পড়ে স্কুল শিক্ষকের করুণ মৃত্যু

পটিয়ায় গাছ হতে পড়ে স্কুল শিক্ষকের করুণ মৃত্যু

পটিয়ায় গাছ হতে পড়ে স্কুল শিক্ষকের করুণ মৃত্যু

পটিয়ায় গাছ হতে পড়ে স্কুল শিক্ষকের করুণ মৃত্যু

পটিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া হাইদগাঁও ইউনিয়নের এক স্কুল শিক্ষক গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শিক্ষকের নাম রেজাউল করিম (৪০)। তিনি উপজেলার উত্তর হাইদগাঁও গ্রামের মরা খাল এলাকার বক্স আলী ডাক্তার বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র। শনিবার দুপুর ১টার দিকে গাছ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, উপজেলার ছনহরা ইউনিযনের ধাউরডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা বিভাগের শিক্ষক রেজাউল করিম শনিবার নিজ গামের বাড়ির একটি গাছের ডাল কাটতে ওঠে। দুপুর ১টার দিকে ডাল কাটার এক পর্যায়ে গাছ থেকে নিচে পড়ে যায় এবং উক্ত ডাল তার উপর এসে পড়ে ফলে  গুরুতর জখম হয়। এসময় এলাকার লোকজন তাকে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ওই শিক্ষকের স্ত্রী ও ২ কন্যা সন্তান রয়েছে।

পটিয়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তনয় তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, স্কুল শিক্ষক গাছ থেকে পড়ে যাওয়ার কারণে মূলত মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। যার কারণে হাসপাতালে আনার আগেই শিক্ষকের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here