রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে রেকর্ড গড়ার চেষ্টার কমতি ছিলো না এলএমটেনের। তবে বাধার দেয়াল হয়ে দাঁড়ান জর্ড়ি মাসিপ। শেষ পর্যন্ত সেই মাহেন্দ্রক্ষণটি আসে ৬৫ মিনিটে। রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারানোর দিনে বার্সার জার্সিতে ৬৪৪তম গোলটি করলেন এলএমটেন। পেদ্রির ব্যাকহিল থেকে ইতিহাস গড়েন লিওনেল মেসি।
ম্যাচের আরো দুই গোলেও আছে মেসির অবদান। ২১ মিনিটে মেসির মাপা ক্রস থেকে হেডারে বল জালে জড়ান ক্লেমঁ লংলের। আর মার্টিন ব্রাথওয়েটের ফিনিশিংয়েও আছে এলএমটেনের ছোঁয়া।










