বোয়ালখালী পশ্চিম কধুরখীল ৫ বসতঘর পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ জুয়েল, চট্টগ্রাম :
চট্টগ্রাম বোয়ালখালী পশ্চিম কধুরখীল এলাকায় মুক্তিযোদ্ধা রিভারভিউ সংলগ্ন রহমত আলীর বাড়ীতে আগুন লেগে ৫ (পাঁচ) বসত ঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

২৮ ডিসেম্বর সোমবার সকাল ৮টা ৫০ মিনিট দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার মোহাম্মদ নুরুল আবেদীন জানান, পশ্চিম কধুরখীল এলাকায় মুক্তিযোদ্ধা রিভারভিউ সংলগ্ন রহমত আলীর বাড়ীতে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পুরো বসতি এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের প্রধান বিশেষ পানিবাহী গাড়ি গিয়েও ঘটনাস্থলে প্রবেশপথে পিলার ও নানা বাধা থাকায় ঘটনাস্থলে ঢুকতে পারেনি। শুধু এখানে নয় বোয়ালখালী প্রায় জায়গা এ সমস্যার সম্মুখীন হতে হয় ফায়ার সার্ভিসকর্মীর। এ বিষয়ে গত ১২ ডিসেম্বর উপজেলা বিশেষ সভায় সাংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দীন ও উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের উপস্থিতে উল্লেখ্য সমস্যা তুলে ধরলেও তার কোনো পদক্ষেপ এখনও নেননি। যদি পদক্ষেপ নেওয়া হত তাহলে আজ পশ্চিম কধুরখীল অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি পরিমাণ কম হতে পারতো।

তিনি আরো জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ফায়ার সার্ভিসের প্রধান পানিবাহী গাড়ি ঢুকতে না পারলেও পানিবাহী মোটর সাইকেল প্রবেশ করে প্রায় ১ ঘণ্টা ১০মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এখানে ৫জন মালিকের ২৮ কক্ষ বিশিষ্ট ৫টি কাচা বসত ঘর পুড়ে গেছে।

এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ও আনুমানিক ১৫ লাখ উদ্ধার করেছেন বলেও ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানিয়েছেন।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলে, আবুল কাশেমের ছেলে মোহাম্মদ ইউনুছ, রহিম বক্স মাঝির ছেলে মোহাম্মদ হারুন, আব্দুল জলিলের ছেলে আব্দুর রহিম, হাশমত আলীর ছেলে সারোয়ার আলম, ফজল মিয়ার ছেলে মোহাম্মদ খোকন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালী পশ্চিম কধুরখীল ৫ বসতঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০৬:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০