বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ২৫ লক্ষাধিক টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের মনকিচর জালিয়াখালী নতুন বাজারের পাশে দীঘির পাড় এলাকার ৪ নং ওয়ার্ডের জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে ধানের মিল সহ ৫ বসতঘরের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। ক্ষতিগ্রস্থ পারিবারিক সূত্রে জানায়, সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও ধানের মিল মালিক।

৩০ ডিসেম্বর ২০ ইং-রোজ (বুধবার) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা সংগঠিত হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় জেলে পাড়ার হতদরিদ্র পরিবারের মুুুহাম্মদ আব্দুল কাদের, আজরুছ মিয়া, মুহাম্মদ রশিদ, মুহাম্মদ ফরিদ, মুহাম্মদ ছাবের। এ অগ্নিকান্ডের ঘটনায় ৫ বসতঘরের  সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারেরর সদস্যরা আরো জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষাধিক টাকারও বেশি।
অপর দিকে এ ঘটনায় মিল মালিক শফিকুল আলম তালুকদারের ধান ও মেশিনারী যন্ত্রপাতি সহ পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি  হয়েছে বলে জানান শফিকুল আলম তালুকদারের পুত্র মুহাম্মদ এনাম।

ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শফিকুল আলম তালুকদারের লাকড়ির মিল থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে এ আগুন আমাদের বাড়ীতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস যথাসময়ে এসে না পৌছালে পুরো এলাকা আগুনের নিয়ন্ত্রণের বাহিরে চলে যেত বলেও জানান তাঁরা। মিলের মালিক পক্ষ বলেন, আমাদের লাকড়ির মিল থেকে আগুনের উৎপত্তি হয়নি। মিলের চালার উপর দিয়ে চলে যাওয়া বৈদ্যুতিক তারের শর্টসার্কিট থেকে মূলত অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

এ ব্যাপারে বাঁশখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন বৈষ্ণব  জানান, অগ্নিকান্ডের খবর পাওয়ার পর আমরা টিম সহ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনি।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পার্শবর্তী ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে শীতবস্ত্র, রান্নার পাত্র ও খাবার সামগ্রী বিতরণ করেন। নিজের সাধ্যমত নগদ আর্থিক সহায়তার আশ্বাসও প্রদান করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ২৫ লক্ষাধিক টাকা

আপডেট সময় : ০৮:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০