রাঙ্গামাটিতে নতুন বই বিতরণী উৎসবে নেই স্বাস্থ্যবিধির বালাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে এবার অনুষ্ঠিত হয়নি ‘নতুন বই বিতরণ’ উৎসব। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই বিতরণের পুরো প্রক্রিয়াটি স্বাস্থ্যবিধি মেনে করার সরকারি নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না।রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাংগালহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ কার্যক্রমে ছিল না কোন স্বাস্থ্যবিধির বালাই। আজ পহেলা জানুয়ারি( শুক্রবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় বই বিতরণ উৎসব। এসময় সরেজমিনে দেখা যায়,বই বিতরণ উৎসব চলাকালে নতুন বই সংগ্রহ করতে আসা অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবকদের মুখে নেই মাস্ক , স্বাস্থ্যবিধি মানার বিষয়েও রয়েছে অনীহা।সারাদেশব্যপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে কিন্তু স্বাস্থ্য সুরক্ষার মানার ব্যাপারে গা-ছাড়া ভাব এসব শিক্ষার্থী ও অবিভাবকদের ।কোভিড-১৯ সংক্রমণরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সরকারি নির্দেশনার তোয়াক্কা না করেই সেবা দিয়ে যাচ্ছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

এ ব্যপারে বাংগালহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কাশেম চৌধুরী বলেন, আমরা সরকারী নির্দেশনা মেনেই কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন বই নতুন বিতরণ ও পুরাতন বই গ্রহণ করছি কিন্তু এর পরে ও অনেক শিক্ষার্থী ও অভিভাবক মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নারাজ।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য সুরক্ষার কথা সকলকে আরো গভীরভাবে চিন্তা করতে হবে।তিনি আরো বলেন,শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সর্বমোট ৩৮৪ জন অভিভাবক ও শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে নতুন বই বিতরণ করা হবে।এ বিষয়ে মুঠোফোনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ বলেন, করোনা বিস্তার ঠেকাতে গত বছর মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সরকার এবার সরাসরি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব বন্ধ রেখেছে। নতুন বই গ্রহণ করতে আসা প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকদের শারীরিক দূরত্ব নিশ্চিত ও মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।তিনি আরও বলেন, সরকারী নির্দেশনা অমান্য করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নতুন বই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হলে এ ব্যপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গামাটিতে নতুন বই বিতরণী উৎসবে নেই স্বাস্থ্যবিধির বালাই

আপডেট সময় : ১০:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১