Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই নিহত ১জন

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই নিহত ১জন

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই নিহত ১জন

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এক জন নিহত হওয়া সহ অন্ততঃ ১৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকান মালিক।

স্থানীয়‌ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ওই ঘটনায় আবু ছৈয়দ প্রকাশ বাদশা(৪২) নামের একজনের নিহত হওয়ার ঘটনা ঘটে এবং ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নির সূত্রপাত কোথাকথেকে হয়েছে তা সঠিক তথ্য সম্পর্কে জানা যায়নি।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার কাথরিয়া বাজারের পোড়া দোকান পরিদর্শন করতেই গিয়ে ক্ষতিগ্রস্থদের ২০ হাজার টাকা এবং স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে ১০ হাজার আর্থিক সহায়তা প্রদান করেন। ফায়ার সার্ভিস দুই ঘন্টা লড়াই করে রাত ২ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এব্যাপারে বাঁশখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন বৈষ্ণব জানান, উপজেলার  কাথরিয়া ইউনিয়ন বাজার এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার সার্ভিস টিম সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেন, শুক্রবার গভীর রাতে দোকানদাররা ঘুমিয়ে থাকা অবস্থায় চা দোকান, ফার্ণিচারের দোকান, মুদির দোকান, গ্যারেজসহ ৬টি দোকান পুড়ে গেছে। দোকানের ভিতর থাকা ১জন দোকান কর্মচারী পুড়ে নিহত হয়েছে। উপজেলা প্রশাসন পরিদর্শন করেছেন। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসন ও আমার ব্যক্তিগত ফান্ড থেকে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। কাথরিয়া ইউনিয়ন পরিষদের সচিব পঙ্কজ দত্ত ক্ষতিগ্রস্থদের তালিকা প্রশাসনের কাছে জমা দিয়েছেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ক্ষতিগ্রস্থদের সরকারিভাবে সহযোগিতা করা হবে। নিহতের পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

এব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ সফিউল কবির বলেন, কাথরিয়া ইউনিয়ন বাজারে আগুনে পুড়ে নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা শেষে নিহত ব্যক্তিকে পারিবারিকভাবে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here