Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে ১১৪ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ৩১ হাজার ছাড়াল

চট্টগ্রামে ১১৪ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ৩১ হাজার ছাড়াল

চট্টগ্রামে ১১৪ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ৩১ হাজার ছাড়াল

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬২০ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৪ জন; নতুন শনাক্তদের মধ্যে ৯৯ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩১ হাজার ৯৪ জনের মধ্যে ২৪ হাজার ১০৬ জন নগরের ও ৬ হাজার ৯৮৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬০ জন; এর মধ্যে ২৫৭ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫২৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের ও সিভাসুতে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৮২ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের ও শেভরণে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here