Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ তরুণ প্রজন্মের কাছে নতুন ট্রেন্ড,বন্ধুর জন্মদিন ডিম ফাটিয়ে উদযাপন

তরুণ প্রজন্মের কাছে নতুন ট্রেন্ড,বন্ধুর জন্মদিন ডিম ফাটিয়ে উদযাপন

তরুণ প্রজন্মের কাছে নতুন ট্রেন্ড,বন্ধুর জন্মদিন ডিম ফাটিয়ে উদযাপন

শেখ মাঈনুদ্দিন হাসান খালেদ, চট্টগ্রাম:
বর্তমান সমাজ ধীরে ধীরে পা বাড়াচ্ছে অসুস্থ সংস্কৃতি চর্চার দিকে। সমাজে উঠতি বয়সী যুবকদের মাঝে এই অপসংস্কৃতি চোখে পড়ার মতো। আগে বন্ধুর জন্মদিন কেক কেটে উদযাপন করলেও বর্তমানে বিশেষ করে শহরাঞ্চলে বেশিরভাগ ছেলেমেয়েরা বন্ধুর শরীরে ডিম ফাটিয়ে কিংবা আটা মেখে জন্মদিন উদযাপনে মেতে ওঠে। এমন জন্মদিন উদযাপনের বেশিরভাগই করা হয় খোলা সড়ক,মাঠ সহ বিভিন্ন ফাঁকা স্থানে। জন্মদিনকে স্মৃতিময় করে রাখতে উঠতি বয়সী এসব কিশোর -যুবকদের কাছে উদযাপনটি আনন্দের হলেও ঘটতে পারে বড় দূর্ঘটনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক স্ট্যাটাসে দেখা যায়, রিয়াজ নামে এক তরুণের জন্মদিনকে কেন্দ্র করে তার বন্ধুরা তার শরীরকে লক্ষ্য করে ডিম ফাটানোর সময় ডিমের খোসার আঘাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় চোখ।চোখের অসহ্য যন্ত্রনায় দিশেহারা হয়ে পড়ে সেই তরুণ।পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় তাকে।

শুধু তাই নয়, এমন জন্মদিন উদযাপনের ফলে সড়কের অন্যান্য পথচারীদেরও পরতে হয় চরম দুর্ভোগে।

চট্টগ্রাম নগরীর জামালখান, সি. আর. বি, চকবাজার, ডিসি হিল এলাকায় এসকল ঘটনা যেন নিত্যদিনের।

এ বিষয়ে এক পথচারীর সাথে কথা হলে তিনি বলেন,”বর্তমান সমাজের তরুণ প্রজন্ম দিন দিন বিপথে এগুচ্ছে। অপসংস্কৃতির তরুণ প্রজন্মকে গ্রাস করে ফেলছে। দিন দিন নৈতিকতা হারিয়ে যাচ্ছে তরুণদের ভেতর।গত সপ্তাহে আমি অফিসে যাওয়ার সময় নগরীর সি. আর. বি এলাকায় একদল কিশোর তাদের বন্ধুর জন্মদিন উদযাপন করছিল; তাদের বন্ধুর উপর আটা মেখে ও ডিম ফাটিয়ে। সড়কের পাশে এমন উদযাপনকালে ভুলবশত সেই আটা আমার গায়ে এসে পরে,তখন তাদেরকে আমি এমন উদযাপন নিষেধ করার কথা বলতেও তাদেরকে তারা যেন আমার উপর তেড়ে আসে।
সত্যিই দুঃখজনক সমাজের এসব অসামাজিক কর্মকাণ্ডে।”

বিশ্লেষকরা বলছেন, সমাজের এমন অপসংস্কৃতি যদি সমাজ থেকে সঠিক সময়ে বিতাড়িত না হয় তবে আগামী প্রজন্ম হুমকির দ্বারপ্রান্তে।

তবে এমন অপসংস্কৃতি চর্চা বন্ধে প্রশাসনের ও
তেমন নজরদারি দেখা যায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here